দক্ষিণ কোরিয়া কোন কাজের চাহিদা বেশি

বাংলাদেশের মধ্যে হাজারো শিক্ষিত যুবক আছে যারা এখনো পর্যন্ত বেকার। তাই অনেকেই অর্থ উপার্জনের তাগিদে বেছে নেয় প্রবাস জীবন। তবে সবার কাছে ইউরোপের দেশগুলোতে যাওয়ার মত অর্থ না থাকলেও অধিকাংশ মানুষই সৌদি আরব, ওমান, কাতার, দুবাই, আরব আমিরাতের মতো দক্ষিণ কোরিয়াতেও যেতে যায়।

দক্ষিণ কোরিয়া কোন কাজের চাহিদা বেশি

আর এজন্যই অনেকের মনে প্রশ্ন জাগে দক্ষিণ কোরিয়া কোন কাজের চাহিদা বেশি ? যারা দক্ষিণ কোরিয়া কাজের ভিসা সম্পর্কে জানতে চান তাদের জন্য আজকে আর্টিকেলটি খুব উপকারী হবে।

কারণ আজকের আর্টিকেলে আমি বলব দক্ষিণ কোরিয়া কোন কাজের চাহিদা বেশি, লটারি ছাড়া কিভাবে দক্ষিণ কোরিয়াতে যাবেন কিংবা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে সরকারি ভাবে কিভাবে দক্ষিণ কোরিয়াতে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক।

(toc) #title=(পোষ্ট সুচিপত্র)

দক্ষিণ কোরিয়ায় কোন কাজটি সবচেয়ে বেশি সম্মানিত

দক্ষিণ কোরিয়া কোন কাজের চাহিদা বেশি এই বিষয় সম্পর্কে জানার আগে আমরা একটু জেনে নেব দক্ষিণ কোরিয়ায় কোন কাজটি সবচেয়ে বেশি সম্মানিত? অর্থাৎ দক্ষিণ কোরিয়ার মধ্যে কোন পেশাটি বাকি সব পেশার থেকে অধিক সম্মানিত। এর উত্তর হলো আইনজীবী পেশা।

অর্থাৎ দক্ষিণ কোরিয়ায় উকিলদেরকে যথেষ্ট পরিমাণ সম্মান দেওয়া হয় এবং সে দেশে যারা আইনজীবী পেশা নিয়ে পড়াশোনা করে কিংবা যারা আইনজীবী তাদেরকে আলাদা ভাবেই সম্মান করা হয়।

সুতরাং কেউ চাইলেই বাংলাদেশ থেকে উচ্চমাধ্যমিক পাস করার পর দক্ষিণ কোরিয়ার কোন ল কলেজে ভর্তি হতে পারে। এবং স্টুডেন্ট ভিসা নিয়ে দক্ষিণ কোরিয়ায় যেতে পারে এবং সেখানে আইন পেশা নিয়ে পড়াশোনা করে একজন আইনজীবী হয়ে সম্মানিত হতে পারে।

Check out all of our বাংলাদেশের বীমা কোম্পানির নাম.

দক্ষিণ কোরিয়ায় কি চাকরির অভাব আছে

দক্ষিণ কোরিয়ায় কি চাকরির অভাব আছে? কিংবা দক্ষিণ কোরিয়া কোন কাজের চাহিদা বেশি, যারা দক্ষিণ কোরিয়ায় যেতে চায়, তাদের মনে এই প্রশ্নগুলো থাকে। যারাই চিন্তা করে যে দক্ষিণ কোরিয়ায় গিয়ে নিজেদের লাইফ সেটেল করবে।

অথবা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে দক্ষিণ কোরিয়ায় যাবে, তাদের মাথায় প্রথমেই একটি প্রশ্ন ঘুরপাক খায় আর তা হলো দক্ষিণ কোরিয়ায় কি চাকরি অভাব আছে? এর উত্তর হলো “না“।

অর্থাৎ দক্ষিণ কোরিয়ায় চাকরির অভাব নেই। প্রতিবছরই দক্ষিণ কোরিয়ায় কৃষি খাতে ব্যাপক পরিমাণ শ্রমের ঘাটতি দেখা দেয়। যার ফলে বিভিন্ন দেশ থেকে দক্ষিণ কোরিয়ায় ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে অনেক মানুষ প্রবেশ করে।

দক্ষিণ কোরিয়ার জীবন যাপন খুবই স্বচ্ছল ও সুন্দর। সেখানে আইটি সেক্টর, শিক্ষাপ্রতিষ্ঠান, রেস্টুরেন্ট ইত্যাদি বিভিন্ন খাতেই চাকরির সুযোগ রয়েছে। তাই চাইলে দক্ষিণ কোরিয়াতে গিয়ে কাজ করা সম্ভব।

Check out all of our দুবাই ১ টাকা বাংলাদেশের কত টাকা.

দক্ষিণ কোরিয়া কোন কাজের চাহিদা বেশি

বাংলাদেশ থেকে যে কোন দেশেই কাজের উদ্দেশ্যে যাওয়ার পূর্বে প্রত্যেকটি প্রবাসগামী লোকের উচিত কিছু না কিছু উপর প্রশিক্ষণ নিয়ে যাওয়া। অর্থাৎ আপনি যেই দেশেই অর্থ উপার্জনের জন্য যান না কেন আগে জেনে নেবেন সেখানে কোন কাজের চাহিদা বেশি।

এবং যেই কাজের চাহিদা বেশি থাকবে সেই কাজটির উপর যদি যথাযথ প্রশিক্ষণ নিয়ে যাওয়া যায় তবে প্রবাসে গিয়ে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করা সম্ভব।

এখন অনেকেই জানতে চাইবে দক্ষিণ কোরিয়া কোন কাজের চাহিদা বেশি? আসলে আপনি যদি দক্ষিণ কোরিয়াতে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যান তাহলে অনেক কাজই করতে পারবেন। তবে এর মধ্যে দক্ষিণ কোরিয়াতে যে কাজের চাহিদা সবচেয়ে বেশি সেগুলো হলো:

বিভিন্ন ফ্যাক্টরির কাজ, ক্লিনিং এর কাজ, মেকানিক্যাল কাজ, বাসা বাড়ি বা হোটেলে কেয়ারিং এর কাজ, বাগান বাড়িতে কাজ, নার্সের কাজ, প্যাকেজিংয়ের কাজ, কনস্ট্রাকশন সাইডের কাজ এবং বিভিন্ন রেস্টুরেন্টে শেফ এর কাজ ও তার পাশাপাশি ওয়েটারের কাজ।(alert-success)

আপনি যদি স্টুডেন্ট ভিসা নিয়েও দক্ষিণ কোরিয়াতে পড়াশোনা করতে যান তাহলে পড়াশোনার পাশাপাশি আপনি পার্ট টাইম এই কাজগুলো করতে পারবেন। কেননা এই কাজগুলোর চাহিদা দক্ষিণ কোরিয়াতে আছে।

দক্ষিণ কোরিয়া কোন কাজের চাহিদা বেশি আশা করি এই প্রশ্নটির উত্তর পেয়ে গেছেন।

Read more

ইসলামী ব্যাংক সরকারি চাকরিজীবীদের লোন

ইসলামী ব্যাংক সরকারি চাকরিজীবীদের লোন – ইসলামী ব্যাংক থেকে আপনি চাইলে সহজেই বিভিন্ন খাতের উপরে লোন নিতে পারবেন। ইসলামী ব্যাংকে সাধারণত বাড়ি তৈরি, ব্যবসায়ীক, কৃষি, শীল্প, ফ্রিল্যান্সিং ইত্যাদি খাতে লোন নেয়া যায়। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনি লোন সুবিধা পাবেন। সরকারি চাকরিজীবীদের লোনের পরিমান নির্ধারণ করা হয় বেতন এর উপর নির্ভর করে।

অন্য যেকোনো ব্যাংকের তুলনায় ইসলামী ব্যাংকে লোনের মাধ্যমটা একেবারে ভিন্ন তাই অনেকেই লোন নেয়ার ক্ষেত্রে বিভিন্ন সমস্যায় পরেন। প্রথমত হচ্ছে ইসলামী ব্যাংক লোন এর পরিবর্তে ইনভেস্টমেন্ট শব্দটি ব্যবহার করে।

অর্থ্যাৎ এখানে, আপনাকে তারা লোন নয়, ইনভেস্ট করবে সেখান থেকে আপনি লাভবান হবেন। বিষয়টা এভাবেই রয়েছে। আজকের আর্টিকেলে আমরা জানবো কিভাবে ইসলামী ব্যাংক থেকে লোন সুবিধা পাবেন সে সম্পর্কে।

{tocify} $title={Table of Contents}

ইসলামী ব্যাংক সরকারি চাকরিজীবীদের লোন

ইসলামী ব্যাংক সরকারি চাকরিজীবীদের লোন

সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে লোন পাওয়ার জন্য ইসলামী ব্যাংক থেকে চাকরির বয়স ১ বছর হতে হবে। আপনি যে চাকরি করেন না কেন কম পক্ষে ১ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। 

যদি আপনার চাকরির বেতন ব্যাংকের মাধ্যমে গ্রহণ করবন তাহলে সর্বশেষ ০৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে, ঋন আবেদন এর সাথে। যদি আপনি বিভিন্ন প্রতিষ্ঠান অনুযায়ী ১ বছর এর চাকরির অভিজ্ঞতা দেখান তবে সেটা গ্রহন যোগ্য হবে না। শিক্ষক, ইঞ্জিনিয়ার বা ডাক্তার যারা আছেন তাদের একই প্রতিষ্ঠানে অন্তত ১ বছর চাকরির অভিজ্ঞতা দেখাতে হবে।

আরো পড়ুনঃ সকল বীমা কোম্পানির তালিকা | বাংলাদেশের বীমা কোম্পানির নাম

ইসলামী ব্যাংক সরকারি চাকরিজীবী লোন নেয়ার পদ্ধতি

ইসলামী ব্যাংক থেকে আপনি যদি লোন গ্রহণ করতে চান তাহলে নিম্নোক্ত নিয়ম গুলো ফলো করতে হবে –

১। লোন নেয়ার জন্য আপনাকে ইসলামী ব্যাংকের যেকোনো একটি ব্রাঞ্চে যেতে হবে।

২। আপনি কিসের জন্য লোন গ্রহন করবেন সেটা সম্পর্কে তাদের সাথে আলাপ করতে হবে।

৩। ব্রাঞ্চে যাওয়ার পূর্বে আপনার চাকরির প্রমানপত্র, বেতন এর ব্যাংক স্টেটমেন্ট ইত্যাদি সাথে করে নিতে হবে।

৪। আপনার জাতীয় পরিচয় পত্র, ছবি, ও যাবতীয় সকল ব্যাক্তিগত তথ্য সাথে নিয়ে যাবেন।

৫। যদি আপনার বেতন ৫০ হাজার টাকার উপরে হয় তবে ১০ লাখ টাকার বেশি লোন গ্রহণ করতে পারবেন কিন্তু কম হলে ১০ লাখ টাকার কম লোন নিতে হবে।

ইসলামী ব্যাংক পার্সোনাল লোন

অনেকেই ইসলামী ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে চাচ্ছেন তবে ইসলামী ব্যাংক থেকে কোনো প্রকার পার্সোনাল লোন নেয়ার কোনো সুযোগ নেই। ইসলামী ব্যাংক থেকে ব্যাক্তিগত কাজে আপনি বাড়ি তৈরির লোন ও ব্যবসার কাজের লোন নিতে পারবেন। এই দুটি লোন যেভাবে নিবেন –

১। ইসলামী ব্যাংক হাউসহোল্ড ইনভেস্টমেন্ট

আমরা পূর্বেই বলেছি যে, ইসলামী ব্যাংক লোন প্রদান করে না বরং ইনভেস্ট করে। তাই লোন শব্দটি আমরা ব্যবহার করবনা। ইসলামী ব্যাংক থেকে আপনি যদি বাড়ি তৈরির জন্য ইনভেস্টমেন্ট করে থাকে।

বাড়ি নির্মান অথবা সংস্কার করার জন্য ইনভেস্টমেন্ট নেয়ার জন্য আর্থিক ভাবে সচ্ছল দুইজন ব্যাক্তির গ্যারান্টার দিতে হবে। নতুন বাড়ি তৈরি করার ক্ষেত্রে ৩০ লাখ টাকার মতো ও পুরাতন বাড়ি সংস্কার এর জন্য ১০ লাখ টাকার মত ইনভেস্টমেন্ট নিতে পারবেন।

এই লোনের জন্য আবেদন করতে যেসব ডকুমেন্টস লাগবে –

১ – এনইসি লাগবে।

২ – নামজারি রশিদ, ডিসি আর ও খতিয়ান নম্বর।

৩ – এস এ, সিএস, বি এস খতিয়ান।

৪ – বায়া দলিল।

উপরিউক্ত ডকুমেন্টস ও গ্যারান্টার দিয়ে আবেদন করার পরে আপনি যদি ইনভেস্টমেন্ট পাওয়ার উপযুক্ত হোন তবে আপনি বাড়ি নির্মান ও সংস্কার করার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট পাবেন।

আরো পড়ুনঃ ফেসবুকে কিভাবে টাকা আয় করা যায়

২। ইসলামী ব্যাংক বিজনেস লোন

ইসলামী ব্যাংক এর মাধ্যমে আপনি ব্যবসার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট সুবিধা নিতে পারবেন। ব্যাবসায়ীদের ক্ষেত্রে লোনের পরিমান নির্ধারণ করা হয় ব্যবসার ধরণ, জমির পরিমান ইত্যাদি এর উপর নির্ভর করে। ব্যবসার জন্য ইনভেস্টমেন্ট পেতে যে সকল কাগজ পত্র লাগবে –

১ – ইসলামী ব্যাংক একাউন্ট।

২ – ব্যবসার সকল কাগজপত্র ও প্রমানপত্র।

৩ – জমির দলিল।

৪ – ব্যাক্তিগত সকল ডকুমেন্টস।

Read more

ভিসা কিভাবে করতে হয়

ভিসা কিভাবে করতে হয় – ভিসা এমন একটি নথি, এই নথি ছাড়া অন্য দেশে যেতে পারবেন না। আজকের এই আর্টিকেলে আলোচনা …

Read more

জাতীয় পরিচয় পত্রের অনলাইন কপি ডাউনলোড

জাতীয় পরিচয় পত্রের অনলাইন কপি ডাউনলোড — একটি দেশের নাগরিক হিসেবে এনআইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্রের গুরুত্ব অনেক। আজকের এই আর্টিকেলটির মাধ্যমে কিভাবে ঘরে বসে অনলাইনে জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ডের সফটকপি প্রিন্ট করা যায় সে সম্পর্কে জানতে পারবেন। এছাড়াও জাতীয় পরিচয় পত্রের অনলাইন কপি ডাউনলোড সম্পর্কে যাবতীয় নানাবিধ তথ্য জানতে পারবেন।

বাংলাদেশ সংবিধানের নিয়ম অনুযায়ী ১৮ বছরের নিচে সবার পরিচয় পত্র হিসেবে থাকে শুধুমাত্র জন্ম সনদ। কিন্তু ১৮ বছরের উপরে সবাইকে বাংলাদেশ নির্বাচন কমিশন এর তালিকায় আওতাভুক্ত করা হয়। অর্থাৎ ভোটার হিসেবে গণ্য করা হয়। বাংলাদেশে ২০০৮ সালের ২২ শে জুলাই ১৮ বছর বয়সী সকল বাংলাদেশি নাগরিকদের জন্য একটি জাতীয় পরিচয়পত্র প্রণয়ন শুরু হয় যা ১০ বছর মেয়াদি। এই পরিচয়পত্রটি বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচন ছাড়াও আরো অন্যান্য ক্ষেত্রে ব্যবহার করা হয়। 

কিভাবে জাতীয় পরিচয় পত্রের অনলাইন কপি ডাউনলোড করা যায়?

প্রয়োজনীয় তথ্যাবলী পূরণ করে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করুন। আপনার কার্ডের তথ্য ও মোবাইলে প্রাপ্ত এক্টিভেশন কোড সহকারে লগ ইন করুন। তথ্য পরিবর্তনের ফর্মে তথ্য হালনাগাদ করে সেটির প্রিন্ট নিয়ে নিন। তথ্য পরিবর্তনের স্বপক্ষে প্রয়োজনীয় দলিলাদি কালার স্ক্যান কপি অনলাইনে জমা দিন।

জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করতে নিম্নোক্ত পদ্ধতিগুলো অনুসরণ করুন

১। আপনার মোবাইল অথবা কম্পিউটারের যেকোনো ব্রাউজারে প্রবেশ করুন এই লেখাটি সার্চ করুন https://services.nidw.gov.bd/nid-pub/claim-account অথবা এই লিঙ্কে ক্লিক করুন

২। লিংকটিতে প্রবেশ করার পর জাতীয় পরিচয়পত্রের নাম্বার অর্থাৎ এনআইডি কার্ডের নাম্বার প্রদান করুন। যাদের কাছে এনআইডি কার্ড আছে, তারা সেখান থেকে দেখে নম্বরটি লিখুন। এনআইডি কার্ড করার সময় যে তথ্য দিয়েছেন সে অনুযায়ী জন্মতারিখ লিখুন। ভেরিফিকেশন ক্যাপচা পূরণ করে সাবমিট এ ক্লিক করুন।

৩। এরপর একটি নতুন ফর্ম আসবে। সেখান থেকে যথাযথভাবে আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানার তথ্য প্রদান করুন।

৪। পরবর্তী পেজে আপনি একটি নতুন ফরম পাবেন যেখানে আপনার মোবাইল নাম্বারটা চাইবে। উক্ত ফর্মে আপনার সঠিক নাম্বারটি টাইপ করুন। তারপর “বার্তা পাঠান” এ ক্লিক করুন।

৫। যেই মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে সেই ওটিপি ফর্ম এ পূরণ করতে হবে। 

৬। এরপর পাসওয়ার্ড সেট করার আরেকটি পেজ ওপেন হবে সেখানে আপনাকে পাসওয়ার্ড এবং ইউজার নেম সেট করতে হবে। মনে রাখবেন পরবর্তীতে লগইন করার ক্ষেত্রে এই ইউজার নেম এবং পাসওয়ার্ড কাজে লাগবে।

৭। সর্বশেষ এ আপডেট বাটনে ক্লিক করুন। এভাবেই আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হবে।

Read more

জাতীয় পরিচয়পত্র অনলাইন আবেদন করার নিয়ম

জাতীয় পরিচয়পত্র অনলাইন আবেদন করার নিয়ম — আমরা সবাই জানি প্রতিবছর একটা নিদিষ্ট সময়ের মধ্যে জাতীয় পরিচয়পত্র জন্য আবেদন করে থাকে ১৮ বছর বা তার বেশি বয়সের সবাই।আমাদের অনেকের বাড়ি বাড়ি গিয়ে ভোটার হওয়ার জন্য ডাটা কালেক্ট করে থাকে। যারা ভোটার হতে চান একটা টাইমের মধ্যে সব তথ্য কালেক্ট করে নির্বাচন কমিশনারের কাছে জমা দেয়। তাদেরকে ভোটার কার্ড করে দেয়া হয়। কিন্তু যারা দেশের বাইরে থাকেন বা সময় পান না ভোটার হওয়ার। 

তারা কিন্ত খুবই সহজে জাতীয় পরিচয়পত্র অনলাইন আবেদন করতে পারবেন। কিন্তু আমরা অনেকেই জানিনা খূব সহজেই আমরা অনলাইনে জাতীয় পরিচয়পত্র অনলাইন আবেদন করতে পারবো। খুব সহজেই ঘরে বসে অনলাইনে জাতীয় পরিচয়পত্র অনলাইন আবেদন করা যাবে। আসুন জেনে নেই কীভাবে জাতীয় পরিচয়পত্র অনলাইন আবেদন করবেন।

অনলাইনে NID ID লিখে সার্চ দিবেন প্রথমে একটা অপশন আসবে ভোটার তথ্য নামে সেটাই click করবেন অথবা এখানে ক্লিক করে সহজেই তাদের ওয়েবসাইটে চলে যেতে পারবেন। সেখানে হোম পেজ আসবে সবগুলা তথ্য পরে নিবেন ঠিক মত। তারপর নিচে দেখবেন লিখা আছে রেজিস্টার নতুন ভোটার সেখানে click করবেন।

তারপর সেখানে আবেদন করুন আসবে সেটাই click করলে আপনার পূর্ণ নাম সঠিকভাবে আপনার নাম দিবেন। কারন এখানে টাইপ করার নাম আপনার ভোটের আইডি কার্ডে আসবে। আপনার জন্ম তারিখ দিবেন তারপর নাম্বার লিখবেন যেটা দেয়া থাকবে তারপর বহালে ক্লিক করে দিবেন।

তারপর আপনার মোবাইল নাম্বার চাইবে। নাম্বার দিলে বার্তা পাঠান এখানে ক্লিক করবেন। তারপর মোবাইলে একটা ৬ ডিজিট কোড আসবে সেটা দিবেন। তারপর একটা ইউজারনেম আর পাসওয়ার্ড চাবে সেটা দিবেন দেখবেন একটা পেজ আসবে। তারপর বিস্তারিত প্রোফাইল আসবে সেটা ক্লিক করলে দেখতে পাবেন আপনার যাবতীয় ইনফর্মেশন চাবে সেখানে এডিট অপশনে গিয়ে আপনি সব ইনফর্মেশন দিতে পারবেন। তারপর আপনাকে নিয়ে যাবে পরবর্তী পেজে।

সেখানে আর কিছু ইনফর্মেশন চাবে দিবেন। পরবর্তী পেজে গেলে আপনার বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা চাবে যেখানে আপনি ভোটার হতে চান। তারপর পরবর্তী ধাপে গেলে কাগজপত্র চাবে সেটা দরকার নেই কারন আপনি যখন ছবি তুলতে যাবেন তখন কাগজপত্র সাথে নিয়ে যাবেন। তারপরে পরবর্তী ধাপে ক্লিক করলে আপনাকে দেখাবে সাবমিট করতে। সাবমিট করলে দেখতে পাবেন আপনার সব তথ্য দেয়া হয়েছে পেন্ডিং আছে। উপরে দেখবেন ডাউনলোড অপশন আছে সেটা ক্লিক করে আপনার কাগজ ডাউনলোড করে নিয়ে দোকান থেকে প্রিন্ট করে নিবেন।

এই ছিল অনলাইনে আবেদন করার পক্রিয়া। আপনি আপনার সার্টিফিকেট স্কুল, কলেজের সাথে আপনার বাবা, মার NID card এবং জন্ম নিবন্ধন সাথে নিয়ে যাবেন আপনার নিকটস্থ নির্বাচন কমিশন অফিসে জমা দিবেন। 

Read more