বাংলাদেশের মধ্যে হাজারো শিক্ষিত যুবক আছে যারা এখনো পর্যন্ত বেকার। তাই অনেকেই অর্থ উপার্জনের তাগিদে বেছে নেয় প্রবাস জীবন। তবে সবার কাছে ইউরোপের দেশগুলোতে যাওয়ার মত অর্থ না থাকলেও অধিকাংশ মানুষই সৌদি আরব, ওমান, কাতার, দুবাই, আরব আমিরাতের মতো দক্ষিণ কোরিয়াতেও যেতে যায়।
আর এজন্যই অনেকের মনে প্রশ্ন জাগে দক্ষিণ কোরিয়া কোন কাজের চাহিদা বেশি ? যারা দক্ষিণ কোরিয়া কাজের ভিসা সম্পর্কে জানতে চান তাদের জন্য আজকে আর্টিকেলটি খুব উপকারী হবে।
কারণ আজকের আর্টিকেলে আমি বলব দক্ষিণ কোরিয়া কোন কাজের চাহিদা বেশি, লটারি ছাড়া কিভাবে দক্ষিণ কোরিয়াতে যাবেন কিংবা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে সরকারি ভাবে কিভাবে দক্ষিণ কোরিয়াতে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক।
(toc) #title=(পোষ্ট সুচিপত্র)
দক্ষিণ কোরিয়ায় কোন কাজটি সবচেয়ে বেশি সম্মানিত
দক্ষিণ কোরিয়া কোন কাজের চাহিদা বেশি এই বিষয় সম্পর্কে জানার আগে আমরা একটু জেনে নেব দক্ষিণ কোরিয়ায় কোন কাজটি সবচেয়ে বেশি সম্মানিত? অর্থাৎ দক্ষিণ কোরিয়ার মধ্যে কোন পেশাটি বাকি সব পেশার থেকে অধিক সম্মানিত। এর উত্তর হলো আইনজীবী পেশা।
অর্থাৎ দক্ষিণ কোরিয়ায় উকিলদেরকে যথেষ্ট পরিমাণ সম্মান দেওয়া হয় এবং সে দেশে যারা আইনজীবী পেশা নিয়ে পড়াশোনা করে কিংবা যারা আইনজীবী তাদেরকে আলাদা ভাবেই সম্মান করা হয়।
সুতরাং কেউ চাইলেই বাংলাদেশ থেকে উচ্চমাধ্যমিক পাস করার পর দক্ষিণ কোরিয়ার কোন ল কলেজে ভর্তি হতে পারে। এবং স্টুডেন্ট ভিসা নিয়ে দক্ষিণ কোরিয়ায় যেতে পারে এবং সেখানে আইন পেশা নিয়ে পড়াশোনা করে একজন আইনজীবী হয়ে সম্মানিত হতে পারে।
Check out all of our বাংলাদেশের বীমা কোম্পানির নাম.
দক্ষিণ কোরিয়ায় কি চাকরির অভাব আছে
দক্ষিণ কোরিয়ায় কি চাকরির অভাব আছে? কিংবা দক্ষিণ কোরিয়া কোন কাজের চাহিদা বেশি, যারা দক্ষিণ কোরিয়ায় যেতে চায়, তাদের মনে এই প্রশ্নগুলো থাকে। যারাই চিন্তা করে যে দক্ষিণ কোরিয়ায় গিয়ে নিজেদের লাইফ সেটেল করবে।
অথবা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে দক্ষিণ কোরিয়ায় যাবে, তাদের মাথায় প্রথমেই একটি প্রশ্ন ঘুরপাক খায় আর তা হলো দক্ষিণ কোরিয়ায় কি চাকরি অভাব আছে? এর উত্তর হলো “না“।
অর্থাৎ দক্ষিণ কোরিয়ায় চাকরির অভাব নেই। প্রতিবছরই দক্ষিণ কোরিয়ায় কৃষি খাতে ব্যাপক পরিমাণ শ্রমের ঘাটতি দেখা দেয়। যার ফলে বিভিন্ন দেশ থেকে দক্ষিণ কোরিয়ায় ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে অনেক মানুষ প্রবেশ করে।
দক্ষিণ কোরিয়ার জীবন যাপন খুবই স্বচ্ছল ও সুন্দর। সেখানে আইটি সেক্টর, শিক্ষাপ্রতিষ্ঠান, রেস্টুরেন্ট ইত্যাদি বিভিন্ন খাতেই চাকরির সুযোগ রয়েছে। তাই চাইলে দক্ষিণ কোরিয়াতে গিয়ে কাজ করা সম্ভব।
Check out all of our দুবাই ১ টাকা বাংলাদেশের কত টাকা.
দক্ষিণ কোরিয়া কোন কাজের চাহিদা বেশি
বাংলাদেশ থেকে যে কোন দেশেই কাজের উদ্দেশ্যে যাওয়ার পূর্বে প্রত্যেকটি প্রবাসগামী লোকের উচিত কিছু না কিছু উপর প্রশিক্ষণ নিয়ে যাওয়া। অর্থাৎ আপনি যেই দেশেই অর্থ উপার্জনের জন্য যান না কেন আগে জেনে নেবেন সেখানে কোন কাজের চাহিদা বেশি।
এবং যেই কাজের চাহিদা বেশি থাকবে সেই কাজটির উপর যদি যথাযথ প্রশিক্ষণ নিয়ে যাওয়া যায় তবে প্রবাসে গিয়ে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করা সম্ভব।
এখন অনেকেই জানতে চাইবে দক্ষিণ কোরিয়া কোন কাজের চাহিদা বেশি? আসলে আপনি যদি দক্ষিণ কোরিয়াতে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যান তাহলে অনেক কাজই করতে পারবেন। তবে এর মধ্যে দক্ষিণ কোরিয়াতে যে কাজের চাহিদা সবচেয়ে বেশি সেগুলো হলো:
বিভিন্ন ফ্যাক্টরির কাজ, ক্লিনিং এর কাজ, মেকানিক্যাল কাজ, বাসা বাড়ি বা হোটেলে কেয়ারিং এর কাজ, বাগান বাড়িতে কাজ, নার্সের কাজ, প্যাকেজিংয়ের কাজ, কনস্ট্রাকশন সাইডের কাজ এবং বিভিন্ন রেস্টুরেন্টে শেফ এর কাজ ও তার পাশাপাশি ওয়েটারের কাজ।(alert-success)
আপনি যদি স্টুডেন্ট ভিসা নিয়েও দক্ষিণ কোরিয়াতে পড়াশোনা করতে যান তাহলে পড়াশোনার পাশাপাশি আপনি পার্ট টাইম এই কাজগুলো করতে পারবেন। কেননা এই কাজগুলোর চাহিদা দক্ষিণ কোরিয়াতে আছে।
দক্ষিণ কোরিয়া কোন কাজের চাহিদা বেশি আশা করি এই প্রশ্নটির উত্তর পেয়ে গেছেন।

